আমাদের পরিচিতি ও লক্ষ্য
শুদ্ধ আকীদা, সঠিক ইলম ও নৈতিক মানুষ গঠনের প্রত্যয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান
ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট তুষভান্ডার
ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট তুষভান্ডার একটি অরাজনৈতিক ও কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিশুদ্ধ ইসলামী জ্ঞানের পাশাপাশি প্রয়োজনীয় সাধারণ শিক্ষায় শিক্ষিত করে যুগোপযোগী দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।
তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাটে অবস্থিত এই প্রতিষ্ঠান স্থানীয় ও দূরদূরান্তের শিক্ষার্থীদের আদর্শ ইসলামী তারবিয়াত ও হিফজুল কুরআনের সুযোগ প্রদান করছে।
আমাদের রূপকল্প (Vision)
কুরআন ও সুন্নাহর সহীহ জ্ঞানের আলোয় এমন এক আদর্শ প্রজন্ম বিনির্মাণ করা, যারা তাকওয়া, সত্যবাদিতা, উন্নত চরিত্র ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে দেশ ও উম্মাহর সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য (Mission)
১. সহীহ তাজবীদসহ হিফজুল কুরআনের মানসম্মত শিক্ষা প্রদান।
২. সহীহ আক্বীদা ও আমলভিত্তিক দৈনন্দিন জীবন পরিচালনায় অভ্যস্ত করা।
৩. দ্বীনি শিক্ষার সাথে বাংলা, ইংরেজি ও গণিতের বুনিয়াদী দক্ষতা অর্জন করানো।
৪. নিরক্ষরতা দূরীকরণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা।
আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ
যা আমাদের আলাদা ও অনন্য করে তুলেছে
মনোরম ক্যাম্পাস
কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে লেখাপড়ার ব্যবস্থা
নিবিড় নজরদারি
প্রতিটি শিক্ষার্থীর পড়াশোনা ও চরিত্র গঠনে সার্বক্ষণিক যত্ন
উন্নত ডাইনিং ও আবাসন
আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর খাবার ও নিরাপদ বাসস্থান
নিয়মিত অভিভাবক সমাবেশ
শিক্ষার্থীর উন্নতির খবরাখবর অভিভাবকদের জানানো
ডিজিটাল ফলাফল ও উপস্থিতি
অনলাইনে রেজাল্ট ও শিক্ষার্থী ব্যবস্থাপনা
সহশিক্ষা ও বক্তৃতা প্রশিক্ষণ
সাপ্তাহিক তারবিয়াতি জলসা ও বক্তৃতা অনুশীলন